পণ্যের ছবি বানান — ব্যাকগ্রাউন্ড মুছুন, সাদা জমিতে বসান (Product Photo Maker)
মোবাইলে তোলা পণ্যের ছবি দিন, ব্যাকগ্রাউন্ড মুছে পরিষ্কার সাদা জমির ছবি পান।
…
কীভাবে করবেন?
- ১ছবি দিন
ছবি বেছে নিন বা টেনে এনে ছাড়ুন। ছবি আপনার ডিভাইসেই থাকে।
- ২ঠিক করে নিন
মাপ, রং বা অন্যান্য সেটিংস বদলান, সাথে সাথে ফল দেখা যায়।
- ৩নামিয়ে নিন
ডাউনলোড চাপুন। সার্ভারে কিছু পাঠানো বা জমা হয় না।
এই টুল সম্পর্কে
দারাজ, ফেসবুক মার্কেটপ্লেস বা নিজের দোকানের জন্য পণ্যের ছবি পরিষ্কার ও একরকম দেখালে বিক্রি বাড়ে। এখানে ছবি দিলে ব্যাকগ্রাউন্ড নিজে মুছে যায়, পণ্যটি সাদা, ক্রিম, ধূসর বা পছন্দের রঙের জমিতে বসে, চাইলে হালকা ছায়া ও দোকানের নামের ওয়াটারমার্কও যোগ হয়। ১০০০×১০০০, ১০৮০×১০৮০ ও ১০৮০×১৩৫০ মাপ আছে। একসাথে ১০টি ছবি করে ZIP-এ নামানো যায়। পুরো কাজ আপনার ফোন বা কম্পিউটারেই হয়, ছবি কোথাও পাঠানো হয় না।
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন
প্রথমবার কেন একটু সময় লাগে?
ব্যাকগ্রাউন্ড মোছার ছোট মডেল (প্রায় ১৯ MB) প্রথমবার ব্রাউজারে নামে। এরপর ব্রাউজারে জমা থাকে, তাই পরের বার সাথে সাথে চলে।
কেমন ছবি দিলে ভালো ফল পাব?
একরঙা বা পরিষ্কার জমির সামনে আলো-ভরা ছবি ভালো। পণ্য ও জমির রং কাছাকাছি হলে কিনারা একটু এবড়োখেবড়ো হতে পারে, তখন "ব্যাকগ্রাউন্ড মুছুন" বন্ধ করে শুধু মাপ ঠিক করে নিন।